ঘোষণা হয়ে গেল ২৪ এর আইপিএল এর দিন, প্রথম ম্যাচ কারা খেলবেন

10th December 2023 3:33 pm Country News
ঘোষণা হয়ে গেল ২৪ এর আইপিএল এর দিন, প্রথম ম্যাচ কারা খেলবেন


 ঘোষণা হয়ে গেল ২০২৪ এর আইপিএল এর দিন। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস । সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে আমদবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ হবে।ফাইনাল হবে আগামী ২৮ মে।মনই ঘোষণা করা হল ভারতীয় ক্রিকেট বোর্ড এর তরফে। এবার জিয়ো সিনেমায় আইপিএলের লাইভ স্ট্রিমিং হবে। এবার বিনামূল্যেই জিয়ো সিনেমায় আইপিএল দেখানো হবে এই কোটি পতি লীগ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে হবে মহিলাদের আইপিএল। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে রয়েছে আইপিএলের নিলাম।ঘোষণা হয়ে গেল ২৪ এর আইপিএল এর দিন, প্রথম ম্যাচ কারা খেলবেন তার আগেই জানা গেল আগামী আইপিএল শুরুর দিন। ১৯ ডিসেম্বরের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ৩০ জন। এ বারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা।বারের আইপিএলের সূচি অনুযায়ী, প্রতিটি গ্রুপে পাঁচটি দল আছে। প্রতিটি দল নিজের গ্রুপের চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। অপর একটি গ্রুপের পাঁচটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ 'এ' তে রয়েছ - মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস।ঘোষণা হয়ে গেল ২৪ এর আইপিএল এর দিন, প্রথম ম্যাচ কারা খেলবেনব গ্রুপ 'বি' তে রয়েছে - চেন্নাই সুপার কিংস, পঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানস।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।