বিদায় ইনস্পেক্টর ফ্রেডরিক্‌স সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফড়নিসের মৃত্যু মুম্বইয়ের হাসপাতালে

5th December 2023 6:18 pm Country News
বিদায় ইনস্পেক্টর ফ্রেডরিক্‌স সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফড়নিসের মৃত্যু মুম্বইয়ের হাসপাতালে


পয়াত হলেন অভিনেতা দীনেশ ফড়নিস। হিন্দি টেলিভিশনে জনপ্রিয় সিরিয়াল 'সিআইডি'-তে ইনস্পেক্টর ফ্রেডরিক্‌সের চরিত্রে অভিনয় করেছিলেন দীনেশ। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সূত্রের খবর, মুম্বইয়ের হাসপাতালে 'লিভার ফেলিওর'-এর জেরে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর।সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ।তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃত্‍ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হলে মনে করা হচ্ছে। ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত 'সিআইডি'। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে রূপদান করেছিলেন দীনেশ। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটিতে একাধিক চরিত্রের আনাগোনা ঘটেছে। এক সময় এই সিরিয়াল থেকে অনেক তারকাও উঠে আসেন। কিন্তু ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।