রাতারাতি সাড়ে ১৭ কোটি টাকা হারাল কোহলির দল কেন নিলামের টাকা কমে গেল আরসিবির?

28th November 2023 3:54 pm Country News
রাতারাতি সাড়ে ১৭ কোটি টাকা হারাল কোহলির দল কেন নিলামের টাকা কমে গেল আরসিবির?


আইপিএলের মিনি নিলামের আগে রবিবার ক্রিকেটার ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশ করে দিয়েছিল দলগুলি। দিনের শেষে সবচেয়ে বেশি টাকা ছিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হাতে। সেই টাকা এক ধাক্কায় অনেকটাই কমে গেল। ফলে নিলামে কম টাকা নিয়ে নামছে আরসিবি।রবিবারের শেষে আরসিবি-র হাতে ছিল ৪০.৭৫ কোটি টাকা। বাকি দলগুলির থেকে অনেকটাই বেশি ছিল। সবচেয়ে বেশি টাকা ছিল তাদের হাতেই। কিন্তু সোমবার সকালেই জানা যায়, ক্যামেরন গ্রিনকে কিনে নিয়েছে আরসিবি। আর তাতেই নিজেদের তহবিলের অনেক টাকাই চলে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিনকে ১৭.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। আরসিবি-কেও একই টাকা দিতে হবে। ফলে ৪০.৭৫ কোটি থেকে কমে তাদের অর্থ দাঁড়িয়েছে ২৩.২৫ কোটি টাকায়।কোহলির দলে এখন মোট ১৮ জন ক্রিকেটার রয়েছেন। তার মধ্যে ৪ জন বিদেশি। এখনও তাদের ৭টি ফাঁকা জায়গা রয়েছে। তার মধ্যে ৪ জন বিদেশি নিতে পারে তারা। সেই ক্রিকেটারদের কিনতে হবে ২৩.২৫ কোটি টাকা দিয়েই। মিনি নিলামে যে হেতু ক্রিকেটারদের দাম অনেকটাই বেশি ওঠে, তাই খুব ভাল ক্রিকেটার আরসিবি নিতে পারবে না বলেই মত বিশেষজ্ঞদের।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।