ভারতীয় রেলে চাকরির সুযোগ, নিয়োগ হবে ১৬৯৭টি পদে জেনে নিন কারা আবেদনযোগ্য

20th November 2023 7:33 pm Country News
ভারতীয় রেলে চাকরির সুযোগ, নিয়োগ হবে ১৬৯৭টি পদে জেনে নিন কারা আবেদনযোগ্য


ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। নিয়োগ হবে ভারতীয় রেলে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। যে বিজ্ঞপ্তি অনুসারে বিপুল পরিমাণ নিয়োগ হবে ভারতীয় রেলে। জেনে নিন কারা আবেদনযোগ্য। কোন কোন পদে হবে নিয়োগ। এবং কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।শূন্যপদপ্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসার, শীঘ্রই নিয়োগ হবে ভারতীয় রেলে।নিয়োগ হবে প্রায় ১,৬৯৭টি পদে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখে নিন।শূন্যপদের বিবরণমূলত ওয়েল্ডার, আর্মেচার উইন্ডার, ফিটার, মেকানিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, পেন্টার, মেকানিক, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েবপেজ ডিজাইনার, ক্রেন অপারেটর, স্টেনোগ্রাফার, টার্নার, ওয়্যানম্যান, ব্ল্যাক স্মিথ, প্লাম্বার, হেলথ স্যানিটারি ইনস্পেক্টর পদে হবে নিয়োগ। নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ, ঝাঁসি আগ্রা ডিভিশন এবং ঝাঁসি ওয়ার্কশপের জন্য হবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা দেরি না করে আবেদন করুন।শিক্ষাগত যোগ্যতা এই সকল আবেদেন জন্য আবেদনকারীকে আইটিআই পাশ করতে হবে। তেমনই ইঞ্জিনিয়ারিং-র স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে।বয়সের সীমা ভারতীয় রেলে নিয়োগ হবে ১,৬৯৭টি পদে। নিয়োগ হবে বিভিন্ন পদে। এই সকল পদে আবেদনের জন্য রয়েছে বয়সের নির্দিষ্ট সীমা। ২৪ বছর বয়স হতে হবে আবেদনকারীর।চাকরির আবেদনচাকরির আবেদন করতে অনলাইনে আবেদন করতে পারেন। সবার আগে নর্থ সেন্ট্রাল রেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োহ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিন। তারপর সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে রয়েছে বিস্তারিত।আবেদনের তারিখ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত। তাই দেরি না করে আবেদন করতে পারেন চাকরির জন্য। ওয়েল্ডার, আর্মেচার উইন্ডার, ফিটার, মেকানিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, পেন্টার, মেকানিক, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েবপেজ ডিজাইনার সহ একাধিক পদে হবে নিয়োগ। 


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।