ভারত বিশ্বকাপ জিতলেই নগ্ন হবেন চাঞ্চল্যকর মন্তব্য অভিনেত্রীর কে তিনি?

18th November 2023 5:23 pm Country News
ভারত বিশ্বকাপ জিতলেই নগ্ন হবেন চাঞ্চল্যকর মন্তব্য অভিনেত্রীর কে তিনি?


রবিবার আমদাবাদে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত বনাম অষ্ট্রেলিয়া। বিশ্বকাপের উত্তেজনা এই মুহূর্ত গোটা দেশে। সকলেই রবিবারের অপেক্ষায়। ইতিমধ্যেই মোদী রাজ্যে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলছে প্রস্তুতি। এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী। এ বার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নাকি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে।২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় এ রকমই মন্তব্য করেন নীল ছবির তারকা পুনম পাণ্ডে। তিনি সেই সময় বলেছিলেন ভারত জিতলেই এমন এক কাণ্ড ঘটাবেন। ভারত সে বছর বিশ্বকাপ জেতে। তবে নিজের দেওয়া কথা রাখেননি পুনম। এ বার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তেলুগু অভিনেত্রী রেখা বোজ। তিনি এ হেন মন্তব্য করার পর থেকে ট্রোলড হতে শুরু করেছেন।নেটাগরিকদের কেউ লিখেছেন, ''নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির।'' কেউ মন্তব্য করেছেন, ''যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব।'' কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন, ''আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।''





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।