মঙ্গলবার বাজার খুলতেই সোনার দামে বড় ধাক্কা কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু

14th November 2023 3:34 pm Country News
মঙ্গলবার বাজার খুলতেই সোনার দামে বড় ধাক্কা কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু


তের শুরুতেই বাংলার ঘরে ঘরে বেজেছে বিয়ের বাজনা। ব্রাইডাল সাজে সেজে উঠছেন হাজারো তন্বী। নভেম্বর মানেই বিয়ের মরশুম, এমনটাই বিশ্বাস বাঙালি। তবে এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি যেন বিপাকে ফেলেছিল মধ্যবিত্তদের। সোনা কিনতে এই শীতেও কপাল ঘামে ভিজেছিল অনেকের। হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি যেন ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল।এখনও অব্যহত সোনার মূল্যবৃদ্ধি।এই উর্দ্ধমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল অবস্থায়। আর সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাত্‍ মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী অবস্থায়। পাশাপাশি, এদিন সামান্য হ্রাস পেল রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (১৪.১১.২০২৩-মঙ্গলবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৪৯০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৪৫০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৩.১১.২০২৩-সোমবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৫৯০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৫৪০ টাকা।

আজকের মূল্যহ্রাস

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস

১০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস

৯০ টাকা।

আজ কলকাতায় রূপোর দাম (১৪.১১.২০২৩-মঙ্গলবার)

৭২,৪০০ টাকা প্রতি কেজি

গতকাল কলকাতায় রূপোর দাম (১৩.১১.২০২৩-সোমবার)

৭৩,০০০ টাকা প্রতি কেজি।           আজকের মূল্যহ্রাস

৬০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারেও নিম্নমুখী সোনার দাম।গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৭২.৩০ মার্কিন ডলার। আজ তা সামান্য কমে হয়েছে ১৯৬৮.৫০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি। কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে স্থিতিশীল অবস্থায়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।