এক রিচার্জে পাবেন 365 দিনের বেশি ভ্যালিডিটি Diwali উপলক্ষে এই প্ল্যানে বিশেষ অফার দিচ্ছে Jio

13th November 2023 3:56 pm Country News
এক রিচার্জে পাবেন 365 দিনের বেশি ভ্যালিডিটি Diwali উপলক্ষে এই প্ল্যানে বিশেষ অফার দিচ্ছে Jio


৪০ কোটিরও বেশি গ্রাহকের সন্তুষ্টির জন্য Reliance Jio প্রায় প্রতিটি উত্‍সবেই নতুন কিছু করার চেষ্টা করে, অথবা কোনো বিশেষ অফার দেয়। সেক্ষেত্রে এই দীপাবলিতে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি একটি বিশেষ ঘোষণা করেছে - এখন Jio গ্রাহকরা একটি নির্দিষ্ট প্ল্যান রিচার্জ করলে ২৩ দিনের অতিরিক্ত বৈধতা উপভোগ করতে পারবেন।শুধু তাই নয়, এতে আনলিমিটেড ডেটাও পাওয়া যাবে। তবে যেহেতু প্ল্যানটি বার্ষিক রিচার্জ অপশন, তাই এটি বেছে নিলে একসাথে মোটা টাকা খরচ করতে হবে। কিন্তু ঠিক কোন প্ল্যানে অফার দিচ্ছে Jio? আর তার সুবিধাই বা কী? আসুন বিশদে জেনে নিই…Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যানে পাবেন এক্সট্রা ভ্যালিডিটিরিলায়েন্স জিও যে প্ল্যানটিতে দিওয়ালি অফার দিচ্ছে, তার দাম ২,৯৯৯ টাকা। এই প্রিপেইড প্ল্যানটি এমনিতে ৩৬৫ দিনের বৈধতার সাথে আসে, তবে অফারের পরে এটিতে ২৩ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি অর্থাত্‍ মোট ৩৮৮ দিনের বৈধতা পাওয়া যাবে। সাথে থাকবে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং রোজ ১০০টি এসএমএস করার সুবিধা।এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে, অর্থাত্‍ ৩৮৮ দিনের পুরো বৈধতায় মোট ৯৭০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। আবার আপনার এলাকায় ৫জি (5G) কভারেজ উপলব্ধ থাকলে বা হাতে ৫জি ফোন থাকলে মিলবে আনলিমিটেড হাই-স্পিড ডেটাও। মানে অতিরিক্ত মোবাইল ইন্টারনেট ব্যবহার করলে এই প্ল্যান চাহিদা মেটানোর জন্য আদর্শ।এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে জিওর ২,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানে জিওটিভি (Jio TV), জিও সিনেমা (Jio Cinema) এবং জিও ক্লাউড (Jio Cloud)-এর ফ্রি অ্যাক্সেস পাবেন। ফলত বিনোদন, স্টোরেজের জন্যও এটি কাজে লাগাতে পারেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।