বিশ্বকাপের মধ্যেই চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন পর্ব টিকিট পাওয়ার লড়াইয়ে কারা?

10th November 2023 5:11 pm Country News
বিশ্বকাপের মধ্যেই চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন পর্ব টিকিট পাওয়ার লড়াইয়ে কারা?


বিশ্বকাপের সঙ্গে সমান্তরালভাবে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনপর্বের লড়াই। পয়েন্ট টেবলের উপরের দিকে দলগুলির মধ্যে চলছে কাপ জয়ের প্রতিযোগিতা। মাঝের দলগুলি সেমির জন্য লড়ছে, আর নীচের স্থানে দলগুলি ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অঙ্ক কষছে। এই তালিকায় আছে ‌ইংল্যান্ড , বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস।এই চারদলের কাছে বিশ্বকাপের আশা শেষ হয়ে গিয়েছে, কিন্ত টিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা।২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা করে কোনও যোগ্যতা অর্জ‌ন পর্ব হবে না। বিশ্বকাপ থেকে সরাসরি চূড়ান্ত হয়ে যাবে কারা পরবর্তী আইসিসির মেগা একদিনের টুর্নামেন্টে অংশ নেবে।বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় থাকা প্রথম সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে, সেইসঙ্গে থাকবে আয়োজক পাকিস্তানও। এই আট দলকে নিয়ে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।ICC World Cup 2023: কঠিন অঙ্ক মাথায় ‌নিয়েই ইডেনে ব্রিটিশ বধের প্রস্তুতি বাবরদের, শহরে এল ইংল্যান্ড দলওবর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমির পথে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ডও। এখনও পর্যন্ত ৫ এবং ছয় নম্বরে আছে পাকিস্তান আফগানিস্তান। নিয়ম অনুসারে পাকিস্তান আয়োজক হিসাবে খেলবে ফলে। এখনও দুটি স্থান ফাঁকা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির।দুটি স্থানের জন্য লড়াইয়ে ইংল্যান্ড , বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস। বর্তমানে সাত নম্বরে আছে ইংল্যান্ড। শনিবার তাদের শেষ ম্যাচ পাকিস্তানেপ বিরুদ্ধে। এই ম্যাচ শুধু জিতলেই হবে না একইসঙ্গে ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-নেদারল্যান্ডসের দিকে। এই দুই দল শেষ ম্যাচে হারলে সুযোগ থাকবে ব্রিটিশদের মিনি বিশ্বকাপের টিকিট পাওয়ার। নাহলে রান রেটের কঠিন অঙ্কে সেমির পথে এগিয়ে কিউয়িরাই, কোন অঙ্কে ভারতের মুখোমুখি হতে পারে পাকিস্তা‌ন?এখনও পর্যন্ত বিশ্বকাপে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে বাংলাদেশ, টাইগারদেৱ শেষ ম্যাচে পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।