ফের নাকি রুপোলি পর্দায় ফিরছেন আমিরের ছোট্ট অভিনেতা

10th November 2023 12:20 pm Entertainment
ফের নাকি রুপোলি পর্দায় ফিরছেন আমিরের ছোট্ট অভিনেতা


ফের নাকি রুপোলি পর্দায় ফিরছেন আমিরের ছোট্ট অভিনেতা। যদিও সে এখন আর ছোট নেই। আমির খানের সুপারহিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সেই শিশু অভিনেতার কথা মনে আছে? দার্শিল সাফারি। আমির খানের হিট সিনেমা ‘তারে জামিন পর’-এর সিক্যুয়েল বলেই জানা গিয়েছে। এরপর থেকেই আলোচনায় দার্শিল সাফারি। আগেই নতুন ছবির নাম ঘোষণা করেছেন আমির নিজেই। আমিরের শেষ ছবি ‘লাল সিং চড্ডা’, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এই ব্যর্থতার দায়ে নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন আমির। 'তারে জমিন পর' ছবিটি তৈরি হয়েছিল মাত্র ১২ কোটি টাকায় ৷ দেশ বিদেশ মিলিয়ে প্রায় ৯৮ কোটি টাকা আয় করে এই ছবি ৷ ছবিতে দর্শিল অভিনয় করেছিলেন ডিসলেক্সিয়ায় আক্রান্ত একজন শিশুর চরিত্রে ৷ চরিত্রটির নাম ছিল ঈশান ৷ তারই শিক্ষকের চরিত্রে দেখা গিয়েছিল আমিরকে যিনি এই ছেলেটির জীবন বদলে দেন। 

তবে কি ওই ছবির সিক্যুয়েল হতে চলেছে আমিরের নতুন ছবি? যদিও আমিরের কথায়, ''আমার পরের ছবি ‘সিতারে জমিন পর’ আদপে ‘তারে জমিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। ‘তারে জমিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে যদিও মজা পাবেন তাঁরা।''

 

যদিও জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে দার্শিলকে 'সিতারে জমিন পার' সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি জানান, সিনেমার নির্মাণের ঘোষণার পর থেকে তিনি প্রতিদিন অনেক ফোন পাচ্ছেন এবং অসংখ্য অনুষ্ঠানেও তাকে জিজ্ঞেস করা হচ্ছে এই সিনেমায় দেখা যাবে কি না! দার্শিল বলেন, 'আমি শুধু তাদের বলি, যদি ভাগ্যে থাকে আমির খানের সঙ্গে অবশ্যই ভবিষ্যতে কাজ করব। আমি জানি না কোন সিনেমায়, তবে করব।'





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।