ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কোন কোন ফোনের দাম কমল? রইল তালিকা

9th November 2023 1:41 pm Country News
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কোন কোন ফোনের দাম কমল? রইল তালিকা


নভেম্বর মাসের শুরু থেকেই চালু হয়েছে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale)। দীপাবলি উপলক্ষ্যে যদি আপনি নতুন ফোন কেনার পরিকল্পনা করেন তাহলে একবার নজর দিতে পারেন ফ্লিপকার্টের এই সেলে। আর বেশিদিন হাতে এই। ১১ নভেম্বর ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল শেষ হবে।বেশ কয়েকটি ফোনের দাম কমেছে (Smartphone Price Cut) ফ্লিপকার্টের এই সেলে। প্রসঙ্গত উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Credit Card) ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে পেটিএমের অফার, এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআই পেমেন্টের সুবিধা। এবার একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কোন কোন ফোনের দাম কমেছে। মোটোরোলা এজ ৪০এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টের সেলে ২৬,৯৯৯ টাকা। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। এসবিআই- এর কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও এক্সচেঞ্জ অফারে অর্থাত্‍ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কিনলে ২৩,৭৯৯ টাকায় পাওয়া যাবে মোটোরোলা এজ ৪০ ফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর, ৬.৫৫ ইচির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট। ওপ্পো রেনো ১০ ৫জিএই ফোনের দাম ৩২,৯৯৯ টাকা থেকে কমে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে হয়েছে ৩২,২৪৯ টাকা। এই ফোনের দামের ছাড়ে যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফার। এছাড়াও ২৫,৭৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়ার সুবিধা রয়েছে। ওপ্পো রেনো ১০ ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED 3D কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। গুগল পিক্সেল ৭এফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৪৯৯ টাকা। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।