Apple Airpods মিলছে 50% ছাড়ে iPhone 14-এ মিলছে অবিশ্বাস্য সব ছাড়

9th November 2023 1:35 pm Country News
Apple Airpods মিলছে 50% ছাড়ে iPhone 14-এ মিলছে অবিশ্বাস্য সব ছাড়


দীপাবলি উপলক্ষ্যে Apple ফেস্টিভ সেলের আয়োজন করা হয়েছে। আর সেই সেলে অনেক কম দামে এই প্রিমিয়াম কোম্পনিটির বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। Apple AirPods এবং iPhone 14-এ বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অ্যাপলের অফিসিয়াল সাইট এবং অ্যাপল স্টোর থেকে এই অফার পাওয়া যাবে। তাই আপনি যদি অ্যাপেলের AirPods এবং iPhone 14 কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই সেলে কিনে নিতে পারেন।Apple AirPods, iPhone 14 এবং iPhone 14 Plus-এ কী কী অফার আছে, চলুন জেনে নেওয়া যাক।কী কী অফার পাবেন?Apple ফেস্টিভ সেল-এ, আপনাকে AirPods 3rd Gen-এ 50 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি iPhone 14 বা iPhone 14 Plus-এর সঙ্গে AirPods কেনেন, তাহলেই এই সুবিধা পাবেন। AirPods 3rd Gen-এর অফিসিয়াল দাম হল 20,900 টাকা, যা আপনি এই সেলে অর্ধেক দামে পেয়ে যাবেন। অন্যান্য অফারগুলিতে, আপনি iPhone 14 এবং iPhone 14 Plus-এ 6000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। তবে এর জন্য আপনাকে HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তাহলেই আপনি এত টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও, আপনি iPhone 14 এবং iPhone 14 Plus-এ এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন। তবে তার জন্য একটি শর্ত রয়েছে। সেই শর্ত মেনে চললেই আপনি এক্সচেঞ্জ অফারে প্রচুর ছাড় পাবেন। সেটি হল আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হতে হবে।Apple iPhone 14 Plus স্মার্টফোনটি 5 রঙে বাজারে রয়েছে। সেগুলি হল নীল, বেগুনি, মিডনাইট, স্টারলাইট এবং লাল। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। ফোনটিতে A15 Bionic চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রধান ক্যামেরাটি 12MP। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা 12MP। এছাড়াও 12MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।