সেরার সেরা বিশ্বের সেরা মিষ্টির তকমা পেল ভারতের রস মালাই ও কাজু কাটলি

2nd November 2023 1:23 pm Country News
সেরার সেরা বিশ্বের সেরা মিষ্টির তকমা পেল ভারতের রস মালাই ও কাজু কাটলি


মিষ্টি প্রেমিদের অনেকেরই পছন্দের মিষ্টির তালিকায় স্থান পায় রস মালাই ও কাজু কাটলি। এই দুই মিষ্টির স্বাদ কম-বেশি মুগ্ধ করে সকলকে। এবার এই দুই মিষ্টি পেল ভারতের সেরা মিষ্টির তকমা। সদ্য প্রকাশিত হল বিশ্বের ৫০টি সেরা ডেজার্টের তালিকা। তার মধ্যে ভারতীয় ঐতিহ্যবাহী মিষ্টি হিসেবে সেই তালিকায় স্থান পেল রস মালাই ও কাজু কাটলি।রস মালাই-র স্থানটেস্ট এটলাস অনুসারে, ভারতীয় মিষ্টি রস মালাই পেল ৩১ তম স্থান। ভারতের সেরা ৫০টি ডেজার্টের তালিকার ৩১ তম স্থান দখল করল রস মালাই। এই মিষ্টি সাদা ক্রিম, চিনি, দুধ, এলাচ, পনির দিয়ে তৈরি করা হয়। এই মিষ্টি দুটি শব্দ নিয়ে গঠিত। রস ও মালাই। সুস্বাদু এই মিষ্টি অনেকেই পছন্দের। এবার সারা বিশ্বের সেরা ৫০টি ডেজার্টের তালিকায় ৩১ তম স্থান দখল করল রস মালাই।কাজু কাটলি-র স্থানবিশ্বের সেরা মিষ্টিগুলোর তালিকায় ৪১তম স্থান পেল কাজু কাটলি। এই মিষ্টি কাজুবাদাম দিয়ে তৈরি করা হয়। এর সঙ্গে থাকে চিনি, দারুচিনি, ঘি-র মতো উপাদান। কাজু কাটলি খুবই সুস্বাদু মিষ্টি। এই ভারতে সন্দেশের তালিকায় স্থান পায়। তেমনই এই ঐতিহ্যবাহী সন্দেশ অনেকেরই পছন্দের। এই মিষ্টি তৈরি করতে ২ কাপ কাজু ভালো করে গুঁড়ো করে নিন। এবার পাত্রে জল নিন। তাতে চিনি দিয়ে ফোটান। এবার তাতে কাজু দিন। যতক্ষণ না ঘন হচ্ছে নাড়তে থাকুন। এলাচ গুঁড়ো দিয়ে মেখে নিন। তারপর নামিয়ে ঠান্ডা করে নিন। তা ঘি দিয়ে মাখুন। ঠান্ডা করে নিন।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।