সাতসকালে বড় ধাক্কা, এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১০০ টাকার উপরে, কলকাতায় কত

1st November 2023 11:04 am Country News
সাতসকালে বড় ধাক্কা, এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১০০ টাকার উপরে, কলকাতায় কত


উত্‍সব শেষ হতেই রান্নার গ্যাসের দামে ছ্যাঁকা। মাসের শুরুতেই ধাক্কা লাগল। ১০০ টাকার উপরে বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা।মঙ্গলবার মাসের শেষ হয়েছে।মধ্যরাত থেকেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ১০০ টাকা বেড়েছে। সাধারণ প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের দাম বদলানো হয়। আজ থেকে প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১০৩.৫ টাকা করে। তাই পুরো নভেম্বর মাসেই বর্ধিত হারে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে।দেশজুড়েই ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম বাড়ল। লকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৯৪৩ টাকা। ৩১ অক্টোবর পর্যন্ত সেটা ছিল ১,৮৩৯.৫ টাকা। অর্থাত্‍ ১০৩.৫ টাকা বেড়েছে প্রতিটি সিলিন্ডারের দাম।দেশের অন্যান্য মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৮৩৩ টাকা, মুম্বইয়ে ১,৭৮৫.৫ টাকা, চেন্নাইয়ে ১,৯৯৯.৫ টাকা। গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে ২০৩.৫ টাকা গ্যাসের দাম বাড়ায়, নতুন দাম হয় ১৮৩৯ টাকা। এবার আরও ১০৪ টাকা দাম বৃদ্ধি হওয়ায় নতুন দাম হল ১৯৪৩ টাকা।তবে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও হেরফের করা হয়নি। আগের মাসেও যে দামে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনেছেন, নভেম্বরেও সেই দামেও পাবেন। অর্থাত্‍ কলকাতায় একটি ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৯২৯ টাকা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।