বিশ্বকাপের মধ্যেই বিয়ের আয়োজনে ব্যস্ত বাবর, কলকাতায় এসে সারলেন শপিং

31st October 2023 11:57 am Country News
বিশ্বকাপের মধ্যেই বিয়ের আয়োজনে ব্যস্ত বাবর, কলকাতায় এসে সারলেন শপিং


সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাক ক্রিকেটের। একের পর এক ম্যাচে সঙ্গী হচ্ছে ব্যর্থতা। চলতি বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গিয়েছে পাকিস্তানের (Pakistan Cricket)। ওয়াঘার ওপারে প্রাক্তন ক্রিকেটাররা তীব্র সমালোচনা করছেন বাবর আজমের (Babar Azam)।কিন্তু যাঁকে নিয়ে এত চর্চা, এত সমালোচনা, সেই বাবর আজম রয়েছেন নিজেতেই। হেলদোল নেই তাঁর। সূত্রের খবর, বিশ্বকাপের পরেই বিয়ে করবেন বাবর আজম। কলকাতায় এসে তিনি বিয়ের শপিং সেরেছেন বলে শোনা যাচ্ছে। বাবর আজম নতুন বিতর্কে জড়ালেন একথাই বলে দেওয়াই যায়।বিরাটের ৩৫তম জন্মদিনে রোহিতের পয়া ইডেনে আসছেন অমিত শাহআজ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচ খেলার জন্য শনিবার সন্ধেয় কলকাতায় এসে পৌঁছেছে ১৯৯২ সালের বিশ্বজয়ীরা। সূত্রের খবর, শাকিব আল হাসানদের বিরুদ্ধে নামার আগে পাক অধিনায়ক নিজের বিয়ের জন্য সাত লাখ টাকার ডিজাইনার শেরওয়ানি কিনেছেন। শহরের এক নামী জুয়েলারি প্রস্তুতকারক সংস্থার থেকে কয়েক লক্ষ টাকার বিয়ের গয়নাও কেনা হয়ে গিয়েছে তাঁর। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্ট খেলতে এসে পাক অধিনায়ক নিজের বিয়ের বাজার করছেন এমন ঘটনা স্মরণকালের মধ্যে শোনা যায়নি। এমন এক সময়ে বাবর আজম নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন, যখন চতুর্দিক থেকে তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়।কলকাতায় পা দিয়েই উপহাসের কারণ হয়েছিল পাক দল। দুনিয়ার সব টেনশন একদিকে। আর বিরিয়ানির স্বাদ একদিকে। নাহলে ফাইভ স্টার হোটেলে থেকেও কেউ জোম্যাটোর মাধ্যমে পার্ক সার্কাসের রেস্তরাঁ থেকে বিরিয়ানি আনিয়ে খাওয়ার কথা ভাবতে পারেন! পাকিস্তান পারে। বাবর আজমরা পারেন। তাই তাঁদের নিয়ে চলতেই থাকে চর্চা। ধেয়ে আসে সমালোচনার ঝড়।সবুজ মাঠে ক্রিকেটারদের হতশ্রী পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ দেশের মানুষ। বিশ্বকাপের পরে বাবর আজমরা কি দেশে ফিরতে পারবেন? এমন প্রশ্ন উঠে গিয়েছে এখনই। অথচ ক্রিকেটারদের মধ্যে এসব নিয়ে কোনও চিন্তাভাবনা নেই বলেই মনে হচ্ছে। অতীতে বিশ্বকাপে বা বিদেশের মাটিতে গিয়ে ব্যর্থ হলে ক্রিকেটাররা আর দেশে ফিরতেন না। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।