মুখ্যমন্ত্রীর অভিযোগকেই মান্যতা! কোন ইস্যুতে এতদিনে ফের মমতার পাশে শুভেন্দু?

29th October 2023 7:48 pm Country News
মুখ্যমন্ত্রীর অভিযোগকেই মান্যতা! কোন ইস্যুতে এতদিনে ফের মমতার পাশে শুভেন্দু?


এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা ঘিরে রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ইস্তক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর বিষোদগার ঝড়ে পড়েছে শুভেন্দুর গলায়। তবে এবার এই ইস্যুতে তৃণমূল সুপ্রিমোর পাশে বিরোধী দলনেতা।মমতার তোলা কোন অভিযোগের পাশে দাঁড়ালেন শুভেন্দু?ইউনেস্কোর হেরিটেজ তকমার পর নতুন ফলক বসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সেই ফলেকর কোথাও নাম নেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের। অথচ আচার্য হিসেবে ফলকে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, ফলকে নাম বর্তমান উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীরও। ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না রাখায় বিশ্বভারতীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের প্রশাসনিক প্রধানের মতোই এবিষয়ে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের পাশে দাঁড়িয়েই বলেন, 'যদি উপাচার্য এটা করে থাকেন, সংশোধন করুন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনও কম্প্রোমাইজ নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালিদের একটা ইমোশন আছে। আমি ফলক দেখছিলাম। উনি কবিগুরুর অনুপ্রেরণায় আমরা এটা পেলাম, তাঁর সৃষ্টিতে এটা উল্লেখ করতেই পারেন। এটা নিয়ে জেদাজেদির কী আছে! বিষয়টা হল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। উপাচার্যর অত ইগোর কী আছে! না করলে সংশোধন করে নিন। এটা তৃণমূল বলেছে বলে আমি বলব না তা তো হতে পারে না। রবি ঠাকুরে সঙ্গে গোটা ভারতবাসীর ও বাঙালিদের একটা আলাদা সেন্টিমেন্ট আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কিছু হতে পারে না বিশ্বভারতীতে। তাই তাঁর অত জেদ ধরার কারণ নেই।'ভুয়ো সংস্থার মাথায় বাড়ির পরিচারক, কেষ্টর দেখানো পথেই বালুযদিও ফলক নিয়ে বিতর্ক বাড়তে থাকায় এবার সিদ্ধান্ত বদলের ভাবনা বিশ্বভারতীরও। শীঘ্রই ওই নামের ফলক বদল করা হতে পারে বলেও সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই শান্তিনিকেতনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। রীতিমতো মঞ্চ বেঁধে কবিগুরুর ছবি বুকে নিয়ে প্রতিবাদ দেখিয়েছেন তৃণমূলের কর্ম।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।