পুজোর মধ্যে কার্ড দিয়ে কেনাকাটা করার পরিকল্পনা থাকলে সাবধান!

18th October 2023 8:26 pm Country News
পুজোর মধ্যে কার্ড দিয়ে কেনাকাটা করার পরিকল্পনা থাকলে সাবধান!


দেবী পক্ষ শুরু হয়ে গিয়েছে। মায়ের বোধন হতে বাকি মাত্র তিন দিন। সব কিছু গুছিয়ে ফেলেছেন নিশ্চয়! খরচের বিষয়টাও খেয়াল রেখেছেন। তবে চারটি দিন একটু বেশি খরচা হয়েই যায়। পুজোর দিনগুলোয় এটিএমগুলিতে ভিড়ও থাকে। তাই বলা হয় আগে থেকে বেশি করে টাকা তুলে রাখতে। তবে ইউপিআইয়ের যুগে -অনেকেই টাকা হাতে রাখেন না। দ্রুত গতিতে ভারতে মোবাইল ও নেট ব্যাঙ্কিয়ের গ্রাহকের সংখ্যা বেড়েছে। সব ব্যাঙ্কই এই পরিষেবা দিয়ে থাকে তাঁদের গ্রাহকদের। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা ইউপিআইয়ের লেনদেন নিয়ে সমস্যায় পড়েছেন। ব্যাঙ্কের এই পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কবে ঠিক হবে ব্যাঙ্কের তরফ থেকে তা জানানো হয়নি। সাবধানের মার নেই। তাই আগে থেকে হাতে নগদ টাকা রাখাই ভাল।

 

দুই দিন আগে ১৪ তারিখ থেকে আচমকা দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের অনলাইন লেনদেন বন্ধ হয়ে যায়। ফলে দেশ জুড়ে থাকা এই ব্যাঙ্কের হাজার-হাজার ইউপিআই ব্যবহারকারী অসুবিধার মুখে পড়েন। ব্যাঙ্কের তরফ থেকে বিকেল ৫টার দিকে এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে জানানো হয়, প্রযুক্তিগত উন্নতির কাজ চলার জন্য গ্রাহকদের ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে অসুবিধা হতে পারে। তবে কতক্ষণ পরে বা কবে এসবিআইয়ের গ্রাহকরা এই পদ্ধতি ঠিক মতো ব্যবহার করতে পারবে তা জানানো হয়নি। সামনেই পুজো তার আগে এই প্রযুক্তিগত সমস্যা গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

 

এখন থেকেই কলকাতা ও শহরতলির অনেক জায়গায় ঠাকুর দেখার ভিড় হতে শুরু করেছে। পুজো মণ্ডপগুলি নিজেদের পুজোর উদ্বোধন করছে।শহর সেজে উঠেছে।ছুটি শুরু হলেই আপনিও বেরিয়ে পড়বেন ভেবে রেখেছেন। তবে যদি এসবিইআইয়ের ইউপিআইয়ের গ্রাহক হয়ে ভাবছেন রেস্টুরেন্ট বিল বা অন্য খরচা অনলাইনে মিটিয়ে দেবেন, তা হলে সেই পরিকল্পনা থেকে দূরে থাকাই ভাল। হাতে বেশি পরিমাণে টাকা রেখে দিন। এসবিআইয়ের অনলাইন ব্যাঙ্কিয়ের সমস্যা হলেও এটিএমের কোনও অসুবিধা দেখা দেয়নি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।