অবশেষে সত্যি হল জল্পনা, ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট

16th October 2023 7:06 pm Country News
অবশেষে সত্যি হল জল্পনা, ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট


সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনা অবশেষে সত্যি হল। সরকারিভাবে অলিম্পিক্স কমিটির তরফে ২০২৮ লস অ্যাঞ্জেলসে (Los Angeles 2028) ক্রিকেটের অন্তুর্ভুক্তি করার কথা ঘোষণা করা হল। সোমবার মুম্বইয়ে আইওসির সেশনেই এই বহু প্রতীক্ষিত সিদ্ধান্তটি নেওয়া হয়। অলিম্পিক্সে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্রিকেট খেলা হবে। পুরুষ ও মহিলা উভয় দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রথমবার উভয় বিভাগেই ছয়টি করে দল অংশগ্রহণ করবে।

 

এবারের আইওসি সেশনটি ভারতেই আয়োজিত হচ্ছে। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ভারতে এই সেশন আয়োজিত হচ্ছে। ৪০ বছর আগে শেষবার তা এই দেশের মাটিতে আয়োজিত হয়েছিল। সেই ভারতে আয়োজিত সেশনেই ক্রিকেটর অন্তর্ভুক্তি ঘটল। অবশ্য শুধু ক্রিকেট নয়, আরও চারটি খেলা অন্তর্ভুক্ত হল। সেগুলি হল বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোজ় এবং স্কোয়াশ। আইওসির সদস্য নীতা আম্বানি এই সিদ্ধান্তটির কথা সরকারিভাবে ঘোষণা করেন। তিনি বলেন, '২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি খুবই ভাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন স্থানে অলিম্পিক্সের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। আইওসি সদস্য, ভারতীয় এবং ক্রিকেট অনুগামী হিসাবে আইওসি সদস্যরা ক্রিকেটের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেওয়ায় আমি উচ্ছ্বসিত।'

 

এই প্রথম নয়, আর আগেও অবশ্য অলিম্পিক্সের মেগা মঞ্চে একবার ক্রিকেট আয়োজিত হয়েছিল। ১৯০০ সালের অলিম্পিক্সে অবশ্য দুই দলই ক্রিকেটে অংশগ্রহণ করেছিল। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।