পাক ম্যাচে ভারতীয় দলে সোনার পদক পেলেন কে?

15th October 2023 9:54 pm Country News
পাক ম্যাচে ভারতীয় দলে সোনার পদক পেলেন কে?


 ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হবে।পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেই পদক কে পেলেন বলুন তো? বিরাট-রোহিত-জাদেজাদের টেক্কা দিয়ে এই পুরস্কার জিতে নিলেন কেএল রাহুল। বিগত দুই ম্যাচে দলের ফিল্ডিং কোচ নিজের মুখেই সেরা ফিল্ডারের পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন। কিন্তু পাকিস্তান ম্যাচের পর অভিনব কায়দায় ঘোষিত বল বিজয়ীর নাম। সাজঘরের টিভিতে ভেসে উঠল পদকজয়ীর ‌নাম।হার্দিক পাণ্ড্যর বলে বাঁ দিকে ঝাঁপিয়ে ইমাম উল হকের দেওয়া দুর্দান্ত ভাবে তালুবন্দি করেন রাহুল। সেই ক্যাচের জন্য তাঁকে ভারত-পাকিস্তান ম্যাচের সেরা ফিল্ডার বেছে নিয়েছেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। যদিও তিনি একাধিক ক্রিকেটারের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন। রাহুলের গলায় সোনার মেডেল পরিয়ে দেন আগের ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পাওয়া শার্দূল ঠাকুর। ভারতের সাজঘরের সেই সময়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গেও ভাগ করে নেওয়া হয়েছে।কোন কিছু অনিশ্চয়তা বা আশঙ্কা থাকলে অনেকে 'ফিঙ্গার ক্রসড' করেন। যাতে সব কিছু সুষ্ঠু ভাবে হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়েও রোহিত তেমনই 'ফিঙ্গার ক্রসড' করে রেখেছিলেন। জয়ের পর স্ত্রীর সঙ্গে ইশারায় কথা বলার সময় তা দেখা গিয়েছে। স্ত্রীকে হয়তো তিনি বোঝাতে চাইছিলেন, চাপের এই ম্যাচে সব কিছু পরিকল্পনা মতোই হয়েছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।