এবার কলম ধরলেন নমো, নবরাত্রির গান লিখলেন প্রধানমন্ত্রী, মুক্তি পেল মহালয়ার সকালে

14th October 2023 6:58 pm Country News
এবার কলম ধরলেন নমো, নবরাত্রির গান লিখলেন প্রধানমন্ত্রী, মুক্তি পেল মহালয়ার সকালে


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্ত্বার কথা কারও অজানা নয়। কখনও তুলি হাতে ছবি এঁকেছেন, কখনও কমল হাতে রচনা করেছে কবিতা, গান। গান লেখার পাশাপাশি তাতে সুরও দিয়ে থাকেন তিনি। তবে এবার সামনে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিল্পী সত্ত্বা। অন্য রূপে ধরা দিলেন নমো।এবার হাতে কলম তুলে নিয়েছেন তিনি। গুজরাতি ভাষায় রচনা করলেন গান। গীতিকার হিসাবে নরেন্দ্র মোদীর আত্মপ্রকাশে অনেকেই হতবাক। সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালির সুরে নবরাত্রি উপলক্ষে 'গারবো' নামের একটি গান রচনা করেছেন তিনি। আজ শনিবার, মহালয়ার সকালেই মুক্তি পেয়েছে 'গারবো'। নরেন্দ্র মোদীর প্রতিভায় মুগ্ধ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রশংসায় ভরালেন তিনি। প্রধানমন্ত্রীর এমন কাজ অনুপ্রেরণামূলক বলেও মন্তব্য করেন অভিনেত্রী।রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি। দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হয় এই উত্‍সব। পশ্চিমী রাজ্য রাজস্থানে এই ন'দিনই গরবা নাচের অনুষ্ঠান চলে। তাতে অংশগ্রহণ করেন প্রায় সকলেই। আর নবরাত্রি উপলক্ষে দেবীপক্ষের সূচনায় 'গারবো' প্রকাশ্যে আনেন গায়িকা ধ্বানি ভানুশালী। টুইটে তিনি লেখেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমি ও তানিষ্ক বাগচি আপনার লেখা নিয়ে গারবা বানিয়েছি। ফ্রেশ রিদম, কম্পোজিশন ও ফ্লেভার রয়েছে এই গানে। যা আমরা সকলের সমানে নিয়ে আসতে চাই।'' সোশ্যাল মিডিয়ায় ওই গানের লিঙ্ক পোস্ট করে তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।