ভারত-পাক ম্যাচের ২৪ ঘণ্টা আগে বাড়ানো হল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তা, হঠাৎ কী ঘটল?

13th October 2023 10:12 pm Sport
ভারত-পাক ম্যাচের ২৪ ঘণ্টা আগে বাড়ানো হল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তা, হঠাৎ কী ঘটল?


বিশ্বকাপে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকি মেল ঘিরে নিরাপত্তা বাড়াল গুজরাত প্রশাসন। কয়েক দিন আগে ই-মেল করে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। সেই কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

স্টেডিয়ামের নিরাপত্তার জন্য তৈরি রাখা হয়েছে মোট ১২টি ড্রোন। এই ড্রোনগুলি স্টেডিয়ামের চার পাশে ৫ কিলোমিটার পর্যন্ত নজর রাখবে। এক টানা ১২ ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে তাদের। ১২০ মিটার উচ্চতায় উড়তে পারে এই ড্রোনগুলি। প্রত্যেকটিতে উন্নত মানের ক্যামেরা লাগানো রয়েছে। তার ফলে অনেক নীচ থেকে নজর রাখা যাবে।

 

গুজরাত ক্রিকেট সংস্থার সভাপতি ধনরাজ নাথওয়ানি বলেন, ‘‘আইসিসি ও বিসিসিআইয়ের নির্দেশ মেনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্বকাপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও ঝুঁকি নিতে চাইছি না। ড্রোন দিয়ে নজরদারি চলবে। পাশাপাশি অনেক পুলিশ মোতায়েন থাকবে। শুধু স্টেডিয়াম নয়, আশপাশের এলাকার দিকেও নজর রাখা হবে। পাশাপাশি দর্শকদের যাতে কোনও সমস্যা না হয় সে দিকেও লক্ষ্য রাখব।’’

 

বিশ্বকাপের সূচি ঘোষণার আগে আমদাবাদে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পরেও ভারত-পাকিস্তান খেলা দেওয়া হয়েছে এই মাঠে। নিরাপত্তার কারণ দেখিয়েছিল পাকিস্তান। সেই কারণেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

 

এ বারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও পাকিস্তান। তাই দু’দলই ফর্মে রয়েছে। আমদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এক দিকে ভারতের লক্ষ্য বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অষ্টম জয়। অন্য দিকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে চাইছে পাকিস্তান। এই পরিস্থিতিতে যাতে কোনও ভাবেই নিরাপত্তার কোনও সমস্যা না হয় সে দিক নজর রাখছে রাজ্য সংস্থা।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।