অম্বানিদের বিয়েবাড়ি থেকে ফিরেই হঠাৎ হাসপাতালে ভর্তি জাহ্নবী কপূর

19th July 2024 8:30 am Country News
অম্বানিদের বিয়েবাড়ি থেকে ফিরেই হঠাৎ হাসপাতালে ভর্তি জাহ্নবী কপূর


মারাত্মক খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর । একটি পারিবারিক সূত্র ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমকে খবরটি নিশ্চিত করেছে, জানিয়েছে যে জাহ্নবীকে বৃহস্পতিবার দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।তবে অসুস্থতার দরুণ তাঁকে সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। তবে বাড়িতে বিশ্রাম নিয়েও সুস্থ হয়ে ওঠেননি জাহ্নবী। সেই কারণেই বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হতে হয় জাহ্নবীকে। বৃহস্পতিবার সকালে জাহ্নবীর পরিবারকে দেখা যায় হাসপাতালের বাইরে। জানা যাচ্ছে, জাহ্নবীর ফুড পয়েজ়নিং হয়েছে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে।মুম্বইতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আর সেই কারণেই অনেকেই শিকার হচ্ছেন বিভিন্নরকম ইনফেকশনের। সম্ভবত, সেই রোগেই আক্রান্ত হয়েছেন জাহ্নবী। কেবল জাহ্নবী নন, মুম্বইয়ের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। জাহ্নবীকে আপাতত ১-২দিন হাসপাতালেই থাকতে হবে। তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে, সঙ্গে চলছে প্রয়োজনীয় ওষুধ। দিন দুয়েক অভিনেত্রী কেমন থাকেন তা দেখার পরে অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার কথা ভাবা হবে। সদ্য অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির ছিলেন জাহ্নবী।কাজের ক্ষেত্রে, আপাতত ২টি ছবির কাজে হাত দিয়েছেন জাহ্নবী কপূর। নতুন ছবি 'উলঝা' (Ulajh)-তে একটি এম্বাসির ডেপুটি হাই কমিশনারের (Deputy High Commissioner of the embassy) ভূমিকায় দেখা যাবে জাহ্নবীকে। একজন তরুণ আইএফএস অফিসার কিভাবে তার নিজের পরিবার ও কাজের মধ্যে সমতা লক্ষা করে, সেই কথাই তুলে ধরা হবে এই ছবিতে। দ্বিতীয় ছবিটি হল, 'দেবারা পার্ট ১' (‘Devara: Part 1’)। এই ছবির হাত ধরেই তেলুগু ছবিতে ডেবিউ হবে অভিনেত্রীর। 'আরআরআর' (RRR) তারকা এনটিআর জুনিয়র (NTR Jr)-কে দেখা যাবে এই ছবিতে। এই সিনেমায় থাকছেন সেফ আলি খান (Saif Ali Khan)-ও। সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে মুক্তি পাওয়ার কথা এই ছবি।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।