বাংলাকে ১০৫১৩ কোটি টাকা উপহার দিল মোদী সরকার শীঘ্রই বাড়ছে DA? বড় আপডেট

11th June 2024 9:03 pm Country News
বাংলাকে ১০৫১৩ কোটি টাকা উপহার দিল মোদী সরকার শীঘ্রই বাড়ছে DA? বড় আপডেট


মোদী ৩.০। ফের একবার মোদী সরকার। তৃতীয়বারের জন্য দিল্লির কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর এনডিএ জোট ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে কর-বাবদ রাজস্ব খাতে ১,৩৯,৭৫০ কোটি টাকা বরাদ্দ করল। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। আর সোমবারই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্য গুলির জন্য মোট ১,৩৯,৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব বঙ্গ (West Bengal) শাসকদল তৃণমূল। তবে তথ্য বলছে কর-বাবদ রাজস্ব খাতে পাওয়া অর্থের নিরিখে রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি টাকা পেয়ে প্রথম স্থানে যোগীর উত্তরপ্রদেশ। তারপরেই বিহার এবং মধ্যপ্রদেশ। আর চারে রয়েছে বাংলা।অর্থ মন্ত্রক জানিয়েছে, সর্বোচ্চ ২৫,০৬৯.৮৮ কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। নীতিশ কুমারের বিহার পেয়েছে ১৪,০৫৬.১২ কোটি টাকা। মধ্যপ্রদেশ পেয়েছে ১০,৯৭০.৪৪ কোটি টাকা। পশ্চিমবঙ্গের ঝুলিতে গিয়েছে ১০,৫১৩.৪৬ কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা মহারাষ্ট্র পেয়েছে ৮,৮২৮.০৮ কোটি টাকা।সোমবার রাতে অর্থ মন্ত্রকের জানিয়েছে নিজেদের উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়াতে এবং বিভিন্ন খাতে খরচ করার জন্যই রাজ্য গুলিকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। আর এর সাথেই রীতিমতো কপাল খুলল পশ্চিমবঙ্গের। যেই সময়ে এই টাকা রাজ্যের কোষাগারে এসেছে যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার দাবিতে ক্রমাগত আন্দোলন চালাচ্ছেন।উল্লেখ্য, বর্তমানে বাংলার সরকারি কর্মীরা ১৪% হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর এখনও পর্যন্ত দু'দফায় ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার। তবে তাতে মোটেও খুশি নন রাজ্যের সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন তারা। এই অবস্থায় কেন্দ্রীয় অর্থ মিলতে তাদের ফের ডিএ বৃদ্ধি করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।