বাদশাহী ফারহান আখতারের নয় কার ছবিতে ডন হচ্ছেন শাহরুখ খান?

24th April 2024 7:35 pm Country News
 বাদশাহী ফারহান আখতারের নয় কার ছবিতে ডন হচ্ছেন শাহরুখ খান?


বাদ পড়েছিলেন ফারহান আখতারের "ডন" ফ্রাঞ্চাইজি থেকে। কিন্তু ফিরছেন তিনি "ডন" চরিত্র নিয়েই। তিনি বলিউডের "বাদশাহ" শাহরুখ খান। "কিং" শিরোনামের একটি অ্যাকশন-প্যাকড থ্রিলার নিয়ে শীঘ্রই,বিগস্ক্রিনে ফিরবেন ইন্ডাস্ট্রির "কিং খান"!ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। 

এবং সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ছবিটি প্রযোজনা করবেন গৌরী খান । এই ছবির হাত ধরেই বড়পর্দায় বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা খান। 

সূত্রের খবর, এই ছবিতে একজন "ডন"-এর ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। মুম্বই সংবাদসংস্থার কাছে অভিনেতা জানিয়েছিলেন "কিং" হল তাঁর প্যাশন প্রজেক্ট। সিদ্ধার্থ এবং সুজয় নিপুণভাবে এই ছবিতে "পাঠান" অভিনেতার চরিত্রটিকে বুনেছেন। গ্রে শেডের এই চরিত্রে দেখা যাবে অভিনেতার অন্য সোয়াগ। 

এই ছবির জন্য লং হেয়ারস্টাইল ও দাড়ি রেখেছেন অভিনেতা। লুক প্রকাশ্যে আসবে চলতি বছরের নভেম্বরেই। সিদ্ধার্থ আনন্দ আন্তর্জাতিক স্টান্ট টিমের সঙ্গে এই ছবির অ্যাকশন দৃশ্য নিপুণভাবে বুনতে মরিয়া হয়েছেন। অন্যদিকে, সুজয়, সংলাপের খসড়া প্রস্তুত করছেন। শাহরুখ ও সুহানা সৃজনশীল প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন। নতুন-যুগের অ্যাকশন সিকোয়েন্সের প্রশিক্ষণ নিচ্ছেন। 

এই ছবির হাত ধরেই শাহরুখ-কন্যা সুহানার বড় পর্দায় অভিষেক হবে। এই ছবিতে রাজার শিষ্যের ভূমিকায় অভিনয় করছেন তিনি। 'দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড… আন্ডারওয়ার্ল্ড'-এর প্লটের পরিপ্রেক্ষিতে "কিং" শিরোনামটি ঠিক করেছেন নির্মাতারা।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।