গরমে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, তাই বলে রোজ ঝোল খেতে হবে নাকি? বানিয়ে ফেলুন কোফতা কারি

9th April 2024 1:50 pm Country News
গরমে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, তাই বলে রোজ ঝোল খেতে হবে নাকি? বানিয়ে ফেলুন কোফতা কারি


এই গরমে শরীর, মন তেতে পুড়ে একশা। শরীর ঠান্ডা রাখতে ঘন ঘন ঠান্ডা পানীয় খাচ্ছেন। কিন্তু, সেই ঠান্ডা ক্ষণিকের। চিকিৎসক থেকে পুষ্টিবিদ— সকলেই ঠান্ডা খাবার বা পানীয় খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে, সেই খাবার বা পানীয় কিন্তু ফ্রিজে রাখা বা বরফ দেওয়া নয়। এমন কিছু ফল, সব্জি রয়েছে, যেগুলি ঠান্ডা প্রকৃতির। কারণ, তার মধ্যে জলের ভাগ বেশি। তেমনই একটি সব্জি হল লাউ। গরমকালে বহু গেরস্ত বাড়িতেই লাউ-ডাল, লাউ দিয়ে ঝোল রাঁধা হয়। তবে, রোজ সেই এক ধরনের খাবার খেতে যদি ভাল না লাগে, তা হলে কী করবেন? লাউ দিয়ে বানিয়ে ফেলতে পারেন কোফতা কারি। রইল প্রণালী।

 

উপকরণ:

 

লাউ সেদ্ধ: ৩ কাপ

 

আলু সেদ্ধ: ২টি

 

বেসন: ২ টেবিল চামচ

 

আদা বাটা: ১ চা চামচ

 

ধনে গুঁড়ো: আধ চা চামচ

 

জিরে গুঁড়ো: আধ চা চামচ

 

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

 

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

 

কাঁচালঙ্কা: ৩-৪টি

 

টোম্যাটো কুচি: আধ কাপ

 

নুন: স্বাদ অনুযায়ী

 

শুকনো লঙ্কা: ১টি

 

তেজপাতা: ১টি

 

গোটা গরমমশলা: ১ টেবিল চামচ

 

চিনি: স্বাদ অনুযায়ী

 

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

 

নারকেলের দুধ: ১ কাপ

 

প্রণালী:

 

১) প্রথমে একটি পাত্রে সেদ্ধ লাউ, আলু, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গরম মশলা, সামান্য কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে চটকে মেখে নিন।

 

২) এ বার মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে বলের মতো করে গড়ে নিন। গরম তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন।

 

৩) অন্য একটি কড়াইতে আরও একটু তেল দিন। এর মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরমমশলা।

 

৪) ভাজা হলে এতে দিন আদা বাটা, টোম্যাটো কুচি। সামান্য নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।

 

৫) তেল ছাড়তে শুরু করলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। সামান্য চিনি দিয়ে দিন।

 

৬) মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিন নারকেলের দুধ।

 

৭) ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিন। কিছু ক্ষণ নাড়াচাড়া করুন।

 

৮) উপর থেকে কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। কিছু ক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।