গন্ধরাজ মোমো কিংবা রোল তো খেয়েছেন, এ বার বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ দই, রইল প্রণালী

4th April 2024 1:19 pm Country News
গন্ধরাজ মোমো কিংবা রোল তো খেয়েছেন, এ বার বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ দই, রইল প্রণালী


গরমে শরীর ঠান্ডা রাখতে টক দই তো খেয়েই থাকেন। অনেকে আবার লস্যি, ঘোলও খান। দই খেলে পেট ভাল থাকে। চুল, ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতেও সাহায্য করে দই। আগে যে কোনও অনুষ্ঠানবাড়িতেই শেষপাতে আইসক্রিমের বদলে থাকত মিষ্টি দই। সময় বদলেছে। এখন বাড়িতে অতিথি এলে দোকান থেকে সেই একই রকম মিষ্টি দই কেন খাওয়াবেন? বাড়িতে দই পেতে খাওয়াতে পারেন। সঙ্গে থাকতে পারে গন্ধরাজ লেবুর টুইস্ট। গন্ধরাজ মোমো, রোল কিংবা কবাব তো খেয়েছেন, এ বার গন্ধরাজ দই খেয়ে দেখুন কেমন লাগে! রইল প্রণালী।

উপকরণ:

 

গন্ধরাজ লেবু: ২টি

 

কোরানো লেবুর খোসা: ২ টেবিল চামচ

 

টক দই: ৫০০ গ্রাম

 

কনডেন্সড মিল্ক: ৩ কাপ

 

মাটির ভাঁড়: ৪-৫টি

 

প্রণালী:

 

১) প্রথমে লেবুর খোসা গ্রেট করে রাখুন। খেয়াল রাখবেন, শুধু সবুজ অংশটিই যেন থাকে।

 

২) এ বার ছোট টুকরো করে লেবু কেটে রাখুন।

 

৩) একটি পাত্রে টক দই এবং কনডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে নিন।

 

৪) প্রয়োজনে কয়েক চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন। দই ভাল জমবে।

 

৫) সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নেবেন। যেন মিশ্রণে কোনও রকম দলা না থাকে।

 

৬) এ বার দইয়ের মিশ্রণে খনিকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।