গরম পড়ছে বলে পরোটা খাওয়া ছাড়বেন না, শুধু স্বাস্থ্যকর উপায়ে বানানোর কায়দা জেনে নিন

30th March 2024 12:03 am Country News
গরম পড়ছে বলে পরোটা খাওয়া ছাড়বেন না, শুধু স্বাস্থ্যকর উপায়ে বানানোর কায়দা জেনে নিন


ছুটির দিনের সকালের জলখাবার হোক কিংবা অফিসের টিফিন— তিন কোনা পরোটার সঙ্গে ঝাল ঝাল আলুর তরকারি হলে মন্দ হয় না। কিন্তু গরম পড়লে হেঁশেলে লুচি-পরোটা কমই তৈরি হয়। গরমে পেট ঠান্ডা রাখতে দই-চিড়েতে ভরসা রাখেন অনেকেই। কিন্তু ভোজনরসিক বাঙালির ভাজাভুজির প্রতি প্রেম সহজে কমে না। গরম বলে পরোটা খাওয়া বন্ধ করে দেবেন তা তো হতে পারে না। তবে পরোটা তৈরিতে খানিক বদল আনলে গরমে রোজ খেলেও সমস্যা হবে না।

১) ময়দার বদলে আটা দিয়ে তৈরি করুন পরোটা। গরমে পেট ভাল রাখতে ময়দা এড়িয়ে চলা ভাল। আটা অনেক বেশি স্বাস্থ্যকর। আটায় অনেক স্বাস্থ্যকর উপাদান আছে। যেগুলি খেয়াল রাখে শরীরের। আটার তৈরি পরোটা খেলে পেটের গোলমাল হওয়ারও ঝুঁকি থাকে না।

 

২) সব্জি দিয়ে পরোটা বানাতে পারেন। আলু, ফুলকপি, বিট, পালং শাক এমন কিছু মরসুমি সব্জি দিয়ে পরোটা তৈরি করতে পারেন। খেতেও সুস্বাদু হবে আবার শরীরও যত্নে থাকবে। তা ছাড়া আলাদা করে আর সব্জি না বানালেও চলবে। সব্জি-পরোটা শুধু খেতে পারবেন।

৩) ঘিয়ে ভাজা পরোটার স্বাদই আলাদা। তবে গরমের মরসুমে পরোটার সঙ্গে ঘিয়ের আলাপ না করানোই ভাল। ঘি ছাড়াও পরোটা খেতে মন্দ হয় না। অল্প সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। সমস্যা হবে না।

 

৪) পরোটা খেতে ভালবাসেন মানেই একসঙ্গে বেশি খেয়ে নিতে হবে, তার কোনও মানে নেই। অল্প খেলে গরমে কোনও খাবার খেয়েই অস্বস্তি হওয়ার কথা নয়। অল্প খান আর নিশ্চিন্তে থাকুন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।