এই প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব প্রতিনিধিত্বে কে?

28th March 2024 7:58 pm Country News
এই প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব প্রতিনিধিত্বে কে?


'মিস ইউনিভার্স' সৌন্দর্য্য প্রতিযোগিতায় এবার অংশ নেবে সৌদি আরব।  রুমি আলকাহতানি, ২৭ বছর বয়সী এক মডেল। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে রুমি জানান যে তিনিই প্রথম সেই দেশের প্রতিনিধিত্ব করে অংশ নেবেন এই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায়। ইনস্টাগ্রাম তিনি লেখেন, 'এই হলেন সৌদি আরব থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী।' এই প্রথম সেই দেশ মিস ইউনিভার্সে অংশ নেবে, খবর 'দ্য খালীজ টাইমস' ও 'এবিসি নিউজ' সূত্রে। ইনস্টাগ্রাম সৌদি আরবের রাজধানী রিয়াধের বাসিন্দা রুমি আলকাহতানি একজন মডেল, যিনি একাধিক আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিখ্যাত। ইনস্টাগ্রাম সম্প্রতি, কয়েক সপ্তাহ আগে, তিনি মালয়শিয়ায় আয়োজিত 'মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান' প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন। ইনস্টাগ্রাম আরব নিউজকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, 'আমার অবদান হল বিশ্ব সংস্কৃতি সম্পর্কে জানা এবং আমাদের খাঁটি সৌদি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরা।' ছবি: ইনস্টাগ্রাম রুমি এর আগে 'মিস সৌদি আরব'-এর মুকুট জিতেছেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'মিস মিডল ইস্ট (সৌদি আরব)' তকমাও। ইনস্টাগ্রামশুধু তাই নয়। রুমির মাথায় উঠেছে 'মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১' ও 'মিস উইম্যান (সৌদি আরব)'-এর মুকুটও। ছবি: ইনস্টাগ্রামইনস্টাগ্রামে তাঁর মিলিয়নের বেশি ফলোয়ার সংখ্যা, আর এক্স (পূর্ববর্তী ট্যুইটার)-এ অনুরাগীর সংখ্যা প্রায় হাজার ২। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।