বিট লবণ বা বিট নুন ঘরে বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে

11th March 2024 6:40 pm Country News
বিট লবণ বা বিট নুন ঘরে বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে


বিট লবণ বা বিট নুন বাজারে পাওয়া যায় প্যাকেটে। কিন্তু চাটওয়ালা, ফুচকাওয়ালা বা ঝালমুড়িওয়ালার থেকে সামান্য বিট নুন খেয়ে দেখবেন। তার স্বাদ হয় বেশি টেস্টি ও চটপটা। এর কারণ তারা যেভাবে বিট লবণ বানায় তা প্যাকেটে পাওয়া লবণের চেয়ে আলাদা।আজকে মাত্র ৫ মিনিটে এই বিট লবণ বা বিট নুন বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি।মাত্র তিনটে উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এটি। চলুন দেখে নেওয়া যাক ঝটপট।

বিট লবণ বা বিট নুন বানাতে যা যা লাগবে :

* ১/২ কাপ সাদা নুন

* তিনটে শুকনো লঙ্কা

* গোটা গোলমরিচ ১০টা

বিট লবণ বা বিট নুন বানানোর পদ্ধতি :

গ্যাস অন করুন তাতে একটা চাটু বসান। চাটু হালকা গরম হলে তাতে ১/২ কাপ সাদা নুন দিন। কম আঁচে এক মিনিট নাড়াচাড়া করুন। তারপর তাতে তিনটে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ১০টা যোগ করুন। এগুলো যোগ করার পর ২ থেকে ৩ মিনিট মত নাড়তে থাকুন। তারপর গ্যাস অফ করুন।গ্যাস অফ করার পর নুন থেকে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ তুলে একটি বাটিতে রাখুন। ঠাণ্ডা করুন। তারপর মিক্সিতে আগে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ গুঁড়ো করে নিন। একদম মিহি গুঁড়ো করবেন। তারপর এর সাথে সাদা নুন মিশিয়ে আরেকবার মিক্সিতে গুঁড়ো করুন। রেডি ঘরে তৈরি বিট নুন বা বিট লবণ।

বিশেষ কথা :

বিট নুন প্যাকেটে যা পাওয়া যায় তার থেকে ঘরে বানানো এই বিট লবণ বেশি সুস্বাদু। তবে এই নুন ফুচকা, আলুকাবলি, ছোলা মাখা, স্যালাড ইত্যাদিতে ব্যবহার করা হয়। সাদা নুনের বদলে বিট নুন খাওয়ার পরামর্শ অনেককেই ডাক্তার দেন। তারা ঘরে বানানো এই বিট নুন খাবেন না। কারণ সাদা নুন দিয়ে এটা বানানো হচ্ছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।