অফিসের কাজের চাপ নিয়ন্ত্রণের ৫টি কার্যকরী উপায় কর্মক্ষেত্রে শান্তি খুঁজে পান

13th February 2024 8:02 pm Country News
অফিসের কাজের চাপ নিয়ন্ত্রণের ৫টি কার্যকরী উপায় কর্মক্ষেত্রে শান্তি খুঁজে পান


অফিসের কাজের চাপ থাকাটাই স্বাভাবিক। এই চাপ কমানোর জন্য অনেকেই নানা পন্থা অবলম্বন করে থাকেন। কিন্তু, আপনি কী জানেন কর্মক্ষেত্রে স্ট্রেস কমানোর উপায় হতে পারে ধ্যান। হ্যাঁ, এমনই জানাচ্ছে গবেষণার তথ্য। শুধু তাই নয়, কাজের ফাঁকে মিনিট দশেকের ব্রেক বাড়াতে পারে মননের মেধাকে। যা ক্রমান্বয়ে বদলাবে পুরনো ধ্যান ধারণা ও রুচিকে।যা জীবনে এগিয়ে যাওয়ার জন্য ভীষণই কার্ষকর।গবেষণার তথ্য জানাচ্ছে, যেসব কর্মীরা দৈনন্দিন ভিত্তিতে ধ্যান করেছেন তারা অপেক্ষাকৃত কম স্ট্রেসে ভুগেছেন। একথা প্রমাণিত। অন্যদিকে, যারা মূলত কাজের সঙ্গে যুক্ত তারাই বেশি পরিমানে এই ধরণের সমস্যায় ভুগেছেন। তবে, যারা নিয়মিত ধ্যান করেছেন আচরণে দেখা গিয়েছে পরিবর্তন। মুড, স্ট্রেস ম্যানেজমেন্ট, গ্রহণযোগ্যতা সহ অন্যান্য একাধিক বিষয়ের উপর ইতিবাচক পরিবর্তন এসেছে। যা একজন সঠিক মানুষ গড়ে তোলার জন্য একান্তভাবে প্রয়োজন।গবেষকরা জানাচ্ছেন, ধ্যানের ফলে আসা আত্মিক উন্নতি মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ উপযোগী। মার্কিন যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠানের আধিকারিক বলেন, 'ধ্যান কর্মক্ষেত্রের কাজের চাপ কমায় একথা গবেষণায় প্রমাণিত হয়েছে।'তিনি যোগ করেন, কাজের জায়গায় মানসিক চাপের ক্ষতিকারক দিক থেকে কর্মীদের বাঁচাতে নানা ধরণের উপায় অবলম্বন করছে বিভিন্ন সংস্থা। যেটি অবশ্যই একটি ভালো দিক।দিনের পর দিন বেড়েছে প্রতিযোগিতা। শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র, সব জায়গাতেই অব্যাহত এই দাপট। কিন্তু, এই দাপটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বহু মানুষই আক্রান্ত হন মানসিক অবসাদ, হতাশা, স্ট্রেসে। যেগুলিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। আর, সেটিই পরবর্তীকালে মারাত্মক আকার নিতে পারে। কিন্তু, এই সমস্ত মানসিক ব্যাধির থেকে মুক্তি পাওয়া যেতে পারে খুব সহজেই। প্রয়োজন সর্তকতা এবং সঠিক উদ্যোগের।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।