‘সে দিন আফসোস হয়েছিল’! প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ে নিয়ে কেন নিকের মুখে উল্টো সুর?

8th February 2024 11:42 am Country News
‘সে দিন আফসোস হয়েছিল’! প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ে নিয়ে কেন নিকের মুখে উল্টো সুর?


মাত্র ছ’বছর একসঙ্গে থাকা। তাতেই কী হাল ছেড়ে দিলেন নিক জোনাস? প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ে নিয়ে আফসোস প্রকাশ পেল তাঁর কথায়। এই ঘটনাকে কেন্দ্র করেই জল্পনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। প্রায় আচমকাই প্রেম গড়িয়ে বিয়ে অবধি পৌঁছেছিল নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার ক্ষেত্রে। বছর ঘোরার আগেই প্রেম থেকে মুম্বইতে এসে ‘রোকা’, তার পর ধুমধাম করে বিয়ে। সবটাই ছিল গল্পের মতো। কয়েক মাসের প্রেমের পরেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হলিউডের পপ-তারকা নিক জোনাস। নিকের বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। ঝটিকা প্রেমের পর সাজানো-গোছানো বিয়ের অনুষ্ঠান। সেই বিয়ের পাঁচ বছর পার করে ফেলেছেন।

চলতি বছরে ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করবেন নিক ও প্রিয়ঙ্কা। এখন তাঁদের সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তাঁদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। স্বামী-কন্যাকে নিয়ে লস অ্যাঞ্জেলসে সুখী গৃহকোণ প্রিয়ঙ্কার। বিয়ের এত বছর পর হঠাৎই বিয়ে নিয়ে আফসোস নিকের। কিন্তু কেন? জানালেন পপ- তারকা। প্রিয়ঙ্কা প্রাক্তন বিশ্বসুন্দরী। বলিউড ছেড়ে পাড়ি দেন হলিউডে। সেখানে প্রায় ১০ বছরের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করেছেন। বিয়ে করার জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানকে। জোধপুরের উমেদ ভবনে বসেছিল অভিনেত্রীর বিয়ের আসর। তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয়। খ্রিস্টীয় মতে বিয়ের জন্য র‌্যালফ লরেনের ডিজ়াইন করা সাদা গাউনে সেজেছিলেন প্রিয়ঙ্কা। নিকের পরনে ছিল কালো স্যুট।

রাজস্থানের চোখ ধাঁধানো কেল্লায় হাতে গোনা কিছু কাছে মানুষদের সঙ্গে নিয়ে, একে অপরের হাত ধরে সারা জীবন পথচলার অঙ্গীকার করেছিলেন দু’জনে। হিন্দু রেওয়াজ মেনে গায়েহলুদ, মেহন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানের পরে সাতপাক ঘুরেছিলেন নিক ও প্রিয়ঙ্কা। বিয়ের দিন সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজ়াইন করা লাল লেহঙ্গায়। এত কিছুর আয়োজনে বিপুল টাকা খরচ হয়েছে নিক-প্রিয়ঙ্কার। সেই নিয়ে আক্ষেপ অভিনেত্রীর স্বামীর কণ্ঠে। এক সাক্ষাৎকারে জোনাস-ব্রাদার্সের বাকি ভাইদের জিজ্ঞাসা করা হয়, নিকের মতো রাজকীয় ভাবে বিয়ে করতে চান কি না! তাই নিক তাঁদের হয়ে উত্তর দেন, ‘‘না একেবারেই নয়। এই ভাবে বিয়ে করতে আমার আর প্রিয়ঙ্কার অনেক টাকা খরচ হয়েছে। বিয়ের শেষে হোটেলের বিল দেখে খুবই আফসোস হয়েছিল। শোনা যায়, প্রিয়ঙ্কার বিয়েতে প্রতি রাতে হোটেলের খরচ ছিল প্রায় ৬৪ লাখ টাকা। বিয়ে শেষে খরচের হিসাব করতেই বসেই আক্ষেপ বিদেশি জামাইয়ের।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।