ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করবেন যেভাবে শিখেনিন এর সহজ কৌশল

2nd February 2024 10:40 pm Country News
ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করবেন যেভাবে শিখেনিন এর সহজ কৌশল


বর্তমানে ব্যক্তিগত সুরক্ষার জন্য স্মার্টফোনে পাসওয়ার্ট ব্যবহার করেন কমবেশি সবাই। যেন যে কেউ সহজে আপনার স্মার্টফোনটিঘাঁটাঘাঁটি করতে পারবে না। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হচ্ছে এর লক সিস্টেম। ব্যবহারকারীর নিরাপত্তার প্রায় ১০০ শতাংশই রক্ষা করে স্ক্রিন লক।স্মার্টফোন স্ক্রিন লক করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এতে গুরুত্বপূর্ণ তথ্য, ছবি নিরাপদ রাখতে পারবেন। ফোনের স্ক্রিন লক করে রাখতে কেউ ব্যবহার করেন প্যাটার্ন, আবার অনেকে কোড নম্বর। তবে কোনো কারণে সেই নির্দিষ্ট পাসওয়ার্ড ভুলে গেলে পড়তে হয় নানান বিপত্তিতে।চলুন দেখে নেওয়া যাক ফোনের পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে সেটি আনলক করবেন-

জি-মেইলের সাহায্যে করতে পারেন

>> পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরেও যদি পাসওয়ার্ড দেওয়া হয়, তা হলে ফরগট প্যাটার্ন বা ফরগট পাসওয়ার্ডের অপশন দেখা যায়, এটাতে ক্লিক করুন।

>> এরপর আপনাকে নিজের জি-মেইলের ইউজার নেম ও পাসওয়ার্ড নিয়ে সাইন ইন করুন।

>> এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে ফোন আনলক করুন।

ডিভাইস ম্যানেজারের সাহায্যে করতে পারেন

>> এই পদ্ধতিতে ফোন আনলক করতে হলে আগে থেকেই ফোনের ডিভাইস ম্যানেজার অ্যাকটিভ করে রাখুন।

>> এজন্য আপনাকে ডিভাইস ম্যানেজারের ওয়েবসাইট গিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।

>> এরপর 'ইরাস' এ ক্লিক করুন। এরপর ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আপনি আবার নিজের এচ্ছে মতো নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।