বাড়িতে বানানো তন্দুরি চিকেনে দোকানের মতো স্বাদ হয় না? রান্নার সময়ে কোন ৫ ভুল এড়িয়ে যাবেন

1st February 2024 7:07 pm Country News
বাড়িতে বানানো তন্দুরি চিকেনে দোকানের মতো স্বাদ হয় না? রান্নার সময়ে কোন ৫ ভুল এড়িয়ে যাবেন


বাড়িতে কোনও পার্টি হোক বা কারও জন্মদিন, স্টার্টারে কবাব-তন্দুরি ছাড়া ভূরিভোজ জমে না। ছোট থেকে বড় তন্দুরি চিকেন, ফিশ প্রায় সকলেরই পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে। বাড়িতে তন্দুরি বানানো সহজ। তাই অনেকেই অতিথি এলে এই পদটি বানিয়ে ফেলেন। তবে বাড়িতে বানানো তন্দুরির স্বাদে দোকানের ছোঁয়া মেলে না। জেনে নিন রান্নার সময়ে কোন টোটকা মেনে চললে, বাড়িতে বানানো কবাব-তন্দুরিতে আসবে দোকানের মতো স্বাদ।

১) তন্দুরি চিকেন আর কবাব বানানোর সময়ে যত ক্ষণ আগে থেকে মশলা মাখিয়ে রাখবেন, ততই ভাল হবে স্বাদ। অন্তত দু’ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে মাছ, মাংস বা পনির। তন্দুরি বানানোর সময়ে দই ব্যবহার করতে হয়। সেই দইয়ে যেন কোনও রকম জল না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যত বেশি সময় মশলা মাখিয়ে রাখবেন, ততই নরম হবে কবাব, তন্দুরি।

 

২) কবাব বানানোর সময়ে মাছ, মাংস কিংবা পনিরের আকার যেন একই রকম হয়, সে দিকে নজর রাখুন। তন্দুরি চিকেন বা ফিশ বানানোর সময়ে অনেকেই গোটা মাছ কিংবা মাংসতে মশলা মাখিয়ে রান্না করেন। তবে ছোট টুকরো করে কেটে নিলে মাছ, মাংসের ভিতরে মশলাও ভাল করে ঢুকবে আর রান্না করতেও কম সময় লাগবে।

৩) বাড়িতে তন্দুর থাকে না। তাই কেউ গ্যাসের উপর তাওয়া রেখে কিংবা মাইক্রোওয়েভ অভেনে তন্দুরি বানান। সে ক্ষেত্রে তন্দুরের সেই পোড়া ভাব আসে না। তাই তন্দুরি বা কবাব রান্নার পর একটি পাত্রে সেগুলি রেখে তার ভিতরে একটি ছোট পাত্র রাখুন। ছোট পাত্রের উপর একটি জলন্ত কয়লা আর কয়েকটি লবঙ্গ দিয়ে সামান্য ঘি ঢেলে দিন। ধোঁয়া উঠতে শুরু করলে বড় পাত্রটি ঢাকনা দিয়ে ভাল করে ঢেকে দিন। মিনিট পাঁচেকের মধ্যেই মাছ, মাংসের মধ্যে পোড়া গন্ধ চলে যাবে।

 

৪) কবাব-তন্দুরি বানানোর সময়ে রান্নার মাঝেমাঝে একটি ব্রাশে মাখন নিয়ে মাছ, মাংসের গায়ে মাখাতে হবে। তা হলেই কবাব বা তন্দুরি নরম আর রসাল হবে।

 

৫) অতিরিক্ত সময় ধরে মাছ, মাংস রান্না করলে কবাব কিংবা তন্দুরি বেশি শক্ত ও ছিবড়ে হয়ে যাবে। তাই কবাব, তন্দুরি খুব বেশি ক্ষণ রান্না না করাই ভাল।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।