‘বিগ বস্ ১৭’-এর শিরোপা হাতছাড়া, ঘরের বাইরে বেরিয়ে অবশেষে সুখবর শোনালেন অঙ্কিতা

1st February 2024 4:59 pm Country News
‘বিগ বস্ ১৭’-এর শিরোপা হাতছাড়া, ঘরের বাইরে বেরিয়ে অবশেষে সুখবর শোনালেন অঙ্কিতা


সদ্য শেষ হয়েছে ‘বিগ বস্’-এর ১৭তম সিজ়ন। গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ‘বিগ বস্ ১৭’ রিয়্যালিটি শোয়ে স্বামী ভিকি জৈনের সঙ্গে জুটি হিসাবে প্রবেশ করেছিলেন টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। তার পরে টেলিভিশনের পর্দায় ভিকি ও অঙ্কিতার দাম্পত্য কলহের সাক্ষী থেকেছেন দর্শক। ‘বিগ বস্’-এর ঘরে থাকাকালীন প্রায় তলানিতে এসে ঠেকেছিল যুগলের সম্পর্ক। এমনকি, বিবাহবিচ্ছেদের হুঁশিয়ারি পর্যন্ত গড়িয়েছিল অশান্তির জল। অনেক কাঠখড় পুড়িয়ে ‘বিগ বস্ ১৭’-এর ফাইনালে পৌঁছন অঙ্কিতা। তার আগেই ঘর থেকে বহিষ্কৃত হয়েছিলেন ভিকি। তবে ফাইনালে পৌঁছেও ‘বিগ বস্ ১৭’-এর ট্রফি অধরা থেকে যায় অঙ্কিতার। ‘বিগ বস্ ১৭’-এর বিজয়ী হন মুনাওয়ার ফারুকি। ‘বিগ বস্’-এর ঘর থেকে বেরোনোর পর একেবারেই ভাল মেজাজে দেখা যায়নি অঙ্কিতাকে। অভিনেত্রী কথা বলেননি চিত্রগ্রাহীদের সঙ্গেও। তার দিন দুয়েকের মধ্যেই সমাজমাধ্যমের পাতায় সুখবর শোনালেন অঙ্কিতা।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় অঙ্কিতা জানান, ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে রণদীপ হুডার সঙ্গে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির টিজ়ার শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘বিগ বস্’-এর ঘর থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করতে পেরে খুশি তিনি। যদিও রণদীপের এই ছবিতে কোন চরিত্রে অভিনয় করবেন তিনি, তা এখনও জানা যায়নি।

স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে বীর সাভারকরের চরিত্রে অভিনয় করছেন রণদীপ। মুক্তির অনেক আগে থেকেই ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। ছবির স্বত্ব নিয়ে আইনি জটিলতা থেকে শুরু করে মহেশ মঞ্জরেকরের পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো— সব মিলিয়ে বার বার শিরোনামে উঠে এসেছে ‘স্বতন্ত্র বীর সাভারকর।’ তবে সব বিতর্ক সরিয়ে আগামী ২২ মার্চ মুক্তি পাচ্ছে রণদীপের ওই ছবি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।