বাথরুমে জমে থাকছে জল? বিনা খরচে ৫ ঘরোয়া উপায়ে পান এই যন্ত্রণা থেকে মুক্তি

27th January 2024 7:52 pm Country News
বাথরুমে জমে থাকছে জল? বিনা খরচে ৫ ঘরোয়া উপায়ে পান এই যন্ত্রণা থেকে মুক্তি


বাথরুমের জল বেরনোর পাইপে জল আটকে যাওয়ার সমস্যার কম বেশি আমরা সকলেই সম্মুখীন হয়েছে। পাইপে ময়লা বেশি জমে গেলে লোক ডাকা ছাড়া কোনও উপায় থাকে না। তবে এমন কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলি প্রয়োগ করলে সহজেই বাথরুমের জল জমার সমস্যার থেকে সমাধান পেতে পারেন।

১. বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণ প্রয়োদে সহজেই হতে পারে জমা জল ক্লিয়ার।এই মিশ্রণ তৈরি করার জন্য এক কাপ বেকিং সোডা নিতে হবে। সঙ্গে এক তৃতীয়াংশ কাপ ভিনিগার নিতে হবে। দুটি মিশিয়ে নিন। এই মিশ্রণটি বাথরুমের পাইপের মুখে ঢেলে দিতে হবে। সারা রাত রেখে দিতে পারলে খুব ভাল। তা নাহলে ঘণ্টা দুয়েক রেখে তারমধ্যে গতিবেগের সঙ্গে জল ঢেলে দিন। তাতে ড্রেনে জমে থাকা ময়লা ক্লিয়ার হয়ে যাবে।

২. নুন ও বেকিং সোডাক মিশ্রণও কাজে আসতে পারে বাথরুমের জমা জল পরিষ্কার করার জন্য। আধ কাপ লবণের সঙ্গে আধা কাপ বেকিং সোডা দিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে। তারপর সেটি বাথরুমের পাইপে ঢেলে দিতে হবে। সারা রাত রেখে পাইপে জল ঢেলে দিন। জমা জল বেরিয়ে যাবে।

৩. বাথরুমের পাইপে অল্প ময়লা জমলে আরও একটি ঘরোয়া উপায় রয়েছে যা কার্যকরী হতে পারে। সেই উপায় হল গরম জল। ড্রেন ব্লক খুলতে, এতে ফুটন্ত জল ঢেলে দিন। মনে রাখবেন দুই ধাপে জল ঢালবেন। প্রথমবার ফুটন্ত জল ঢালার পর কিছু সময় অপেক্ষা করতে হবে। যাতে ভিতরের ময়লা গরম দলের কারণে কিছুটা নরম হয়ে আসে বা পাইপ থেকে ছেড়ে যায়। তারপর দ্বিতীয়বার জল ঢাললে পাইপ পরিষ্কার হয়ে যাবে।

  ৪. জল যাওয়ার রাস্তা আটকে গেলে প্রথম উপায় হল 'টয়লেট প্লাঞ্জার'। প্রথমে জল যাওয়ার রাস্তাটা আটকে জল যাওয়া রাস্তা খুলে দিতে হবে। তার ওপর 'টয়লেট প্লাঞ্জার' বসিয়ে চাপ দিতে হবে। টয়লেট প্লাঞ্জারের চাপে জল অপসারণের পথ খুলে যাবে। যতক্ষণ জল যাওয়া শুরু না করবে ততক্ষণ চাপ দিতে থাকতে হবে।

  ৫. রাসায়নিক এই পরিষ্কারক উপাদানগুলো মুলত 'অ্যালকালাইন বেইজড'। এতে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান যা জল যাওয়া রাস্তায় আটকে থাকা যে কোনো কিছু নরম করে বা গলিয়ে দেয়। তবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। শক্তিশালী এই রাসায়নিক উপাদানগুলো ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকার।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।