ভোটার আইডি হারিয়ে গেলে চিন্তা নেই এই সহজ উপায় অবলম্বন করে বের করুন ডুপ্লিকেট কার্ড

21st January 2024 6:36 pm Country News
ভোটার আইডি হারিয়ে গেলে চিন্তা নেই এই সহজ উপায় অবলম্বন করে বের করুন ডুপ্লিকেট কার্ড


পরিচয় পত্র হিসেবে ভোটার আইডি কার্ডের গুরুত্বের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে, অনেকেই ভোটার আইডি কার্ড নিয়ে সমস্যায় পড়েন। কোনও কারণে ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে কী করবেন ভেবে পান না। আজ রইল বিশেষ উপায়ের কথা। এবার থেকে ভোটার আইডি হারিয়ে গেলে চিন্তা নেই, এই সহজ উপায় মেনে বের করুন ডুপ্লিকেট কার্ড।দেখে নিন কীভাবে আবেদন করবেন- প্রথমে প্রয়োজনীয় কিছু নথি সামনে রাখুন। পাসপোর্ট সাইজ ছবি, পরিচয় পত্রের কপি যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড।ঠিকানার প্রমাণপত্র যেমন বিদ্যুত্‍ বিল, টেলিফোন বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট ভোটার আইডি কার্ড অনলাইনে বানানোর পদ্ধতি-ভোটার আইডি কার্ড তৈরি করতে ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান। তারজন্য গুগল-এ গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিখুন।এবার অনলাইন সার্ভিস-এ ক্লিক করুন।অ্যাপ্লাই অফ ভোটার আইডি কার্ড-এ ক্লিক করুন।অনেক অপশনের মধ্যে থেকে আপনার রাজ্য বেছে নিন।আপনার ভোটার তালিকাভুক্ত নম্বর বা ভোটার এনরলমেন্ট নম্বর লিখুন। এবার আপনার আধার নম্বর লিখুন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই এটিপি টি লিখুন।আপনার আবেদনে আর যা যা তথ্য প্রয়োজন, সব লিখে পূরণ করুন।প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট আপলোড করুন।

আবেদন খরচ কত?    ভোটার আইডি হারিয়ে গেলে সহজে আবেদন করতে পারেন নতুন ডুপ্লিকেট কার্ডের জন্য। আপনি বিনামূল্যেই এই কাজের জন্য আবেদন করতে পারেন। ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড সাধারণত ১৫ থেকে ২০ দিনের মধ্যে পেয়ে যাবেন। তাই যারা এই সমস্যায় পড়েছেন তারা দেরি না করে আবেদন করুন। কার্ড হারিয়ে গেলে অনলাইনে গিয়ে সেই কার্ডের জন্য আবেদন করুন।


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।