স্বাস্থ্য সচেতন বাঙালি এখন তেল-মশলা ছাড়াই চিকেনের পদ খেতে পছন্দ করে।কিন্তু স্ট্রু বা চিকেন কারি চলবে না। তাই আজকে আপনাদের জন্য রইল ক্রিমি চিকেনের রেসিপি। এই পদ রান্না করতে এক ফোঁটা তেলের প্রয়োজন নেই। কিন্তু মুখে দিলেই পাবেন ক্রিমি টেক্সচার।ক্রিমি চিকেন তৈরির প্রয়োজনীয় উপকরণ (ingredients for cooking Ceamy Chicken):১ কেজি চিকেন
২ টেবিল চামচ আদা বাটা
২ টেবিল চামচ রসুন বাটা
৪টে পেঁয়াজ কুচি
২ কাপ টক দই
১ চামচ মাখন
৩-৪ টে কাঁচা লঙ্কা
১/২ কাপ ফ্রেশ ক্রিম
স্বাদমতো নুন
১ টেবিল চামচ ধনে পাতা কুচি
১ টেবিল চামচ কসৌরি মেথি
ক্রিমি চিকেন তৈরির প্রণালী (Creamy Chicken recipe):
বাজার থেকে মাঝারি আকারে চিকেনটা কাটিয়ে নিন। চিকেনের ব্রেস্ট পিস হলে খুব ভাল হয়। চিকেনের টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন। এবার চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। ২ টেবিল চামচ আদা, রসুন বাটা, ১ কাপ টক দই, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা ও স্বাদমতো নুন দিয়ে মাংসটা এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। হাতে কম সময় থাকলে ১৫-৩০ মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন।এবার নন-স্টিকের প্যানে মাখন গরম করুন। মাখন গরম হলে এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিন। এর সঙ্গে কাঁচা লঙ্কা ও বাকি টক দই ঢেলে দিন। নন-স্টিকের প্যান ঢাকা দিয়ে ২০ মিনিট রেখে দিন। যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়।২০-২৫ মিনিট পর ঢাকা সরিয়ে মাংসটা একটু নেড়ে দিন। এবার তাতে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো ও ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। মাংসটা ভাল করে কষতে থাকুন। উপর দিয়ে অল্প মাখন দিয়ে দিন। মাংস তৈরি হয়ে গেলে উপর দিয়ে কসৌরি মেথি ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। তৈরি ক্রিমি চিকেন।রুটি, পরোটা, পোলাও কিংবা জিরা রাইসের সঙ্গে এই ক্রিমি চিকেন পরিবেশন করতে পারেন।