রান্নায় পড়ে গিয়েছে অনেক হলুদ? হলুদ বেশি হয়ে গেলে কী করবেন? দেখুন একঝলক

16th January 2024 8:36 pm Country News
রান্নায় পড়ে গিয়েছে অনেক হলুদ? হলুদ বেশি হয়ে গেলে কী করবেন? দেখুন  একঝলক


রান্না করতে গিয়ে ছোটখাটো ভুল হবেই। প্রতিদিন না হোক, মাঝেমাঝে যে ভুল হবে না এমন নিশ্চয়তা কোনো পাকা রাঁধুনীও দিতে পারবেন না। আর যারা কেবল শুরু করেছেন বা এখনও শিখছেন, রাঁধতে গিয়ে ভুল করে ফেলার ভয়টা তাদের ক্ষেত্রে একটু বেশিই কাজ করে। কিন্তু ভুল করতে করতেই এক সময় তারা চমত্‍কার রান্না শিখে নেন।রাঁধতে গিয়ে যেসব ভুল বেশি হয় তার মধ্যে একটি হলো হলুদ বেশি দিয়ে ফেলা। অনেকেই এই মশলার পরিমাণ ঠিক বুঝে উঠতে পারেন না। অনেকে আবার বেখেয়ালে বেশি দিয়ে ফেলেন। রান্নায় হলুদ বেশি হলে তা স্বাদ নষ্ট করে দেয়। সেইসঙ্গে অতিরিক্ত হলুদের কারণে গন্ধও যোগ হয়। শখ করে রান্না করলেন কিন্তু হলুদের জন্য কেউ ‍মুখে দিতে পারলো না, এমনটা হলে তো মন খারাপ হবেই। তাই জানুন ভুল করে রান্নায় হলুদ বেশি দিয়ে ফেললে কী করবেন-

আটার বল ব্যবহার

এই পদ্ধতিতে শুধু হলুদই নয়, অতিরিক্ত নুনও কমানো যায়। কীভাবে করবেন? প্রথমে আটা ও সামান্য জল মিশিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। তিন-চারটি বল রান্নায় দিয়ে দিন। এগুলো খাবার থেকে অতিরিক্ত হলুদ টেনে নেবে। আটার বলগুলো যখন শক্ত হয়ে যাবে তখন তুলে নেবেন।

লোহা বা অ্যালুমিনিয়ামের খুন্তি

রান্নার কাজে লোহা বা অ্যালুমিনিয়ামের খুন্তি ব্যবহার করেন অনেকে। বাড়িতে এ ধরনের খুন্তি থাকলে সেটি কাজে লাগান। প্রথমে আগুনের তাপে সামান্য পুড়িয়ে নিতে হবে। এরপর রান্নার ঝোলে দিয়ে দিন। তরকারি থেকে অতিরিক্ত হলুদ টেনে নেবে এটি।

বাড়তি সবজি দিন

যদি সবজি রান্নায় হলুদ বেশি হয় তবে দুশ্চিন্তা করবেন না। বরং আরও কিছু সবজি তাতে যোগ করে দিন। সবচেয়ে ভালো হয় আলু দিতে পারলে। বাড়তি সবজিগুলো রান্নার সঙ্গে হলুদের সামঞ্জস্য আনবে। আর যদি এমন কিছু রান্না করেন যার সঙ্গে সবজি কিংবা আলু ঠিক যায় না তবে সবজিগুলো সেদ্ধ হওয়ার পর তুলেও নিতে পারেন। এতে সবজিগুলো বাড়তি হলুদ অনেকটাই টেনে নেবে।

লাউ পাতা ব্যবহার

রান্নায় অতিরিক্ত হলুদ হলে তা টেনে নিতে পারে লাউ পাতা। তাই এক্ষেত্রে এই পাতা ব্যবহার করতে পারেন। যখন হলুদ বেশি হয়ে যাবে তখন রান্নায় কয়েকটি লাউপাতা দিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে তুলে নেবেন। যদি সবজি হয় তবে চাইলে রেখেও দিতে পারেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।