১০ হাজার টাকার কম দামে ভারতে হাজির লাভা সংস্থার নয়া বাজেট স্মার্টফোন কী কী ফিচার রয়েছে?

15th December 2023 10:44 am Country News
১০ হাজার টাকার কম দামে ভারতে হাজির লাভা সংস্থার নয়া বাজেট স্মার্টফোন কী কী ফিচার রয়েছে?


ভারতে লঞ্চ হয়েছে দেশীয় সংস্থার নতুন বাজেট ফোন (Budget Phone)। এবার লঞ্চ হয়েছে Lava Yuva 3 Pro মডেল। তিনটি রং এবং AG গ্লাস ব্যাক সহ এই ফোনগুলি লঞ্চ হয়েছে। লাভা সংস্থার নতুন ফোনে Unisoc T616 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিং রয়েছে।সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর যুক্ত রয়েছে। এছাড়াও লাভা সংস্থার এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।  Lava Yuva 3 Pro ফোনের দাম।   এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। বর্তমানে Desert Gold, Forest Viridian, Meadow Purple- এই চারটি রঙে কেনা যাবে ফোনটি। কিনতে পারবেন লাভা ই-স্টোর এবং সংস্থার রিটেল নেটওয়ার্ক থেকে।Lava Yuva 3 Pro ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন।     ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি এবং তা আরও ৮ জিবি বাড়ানো যাবে। অর্থাত্‍ মোট ১৬ জিবি র্যাম থাকবে ফোনে। অ্যান্ড্রয়েড ১৪-র আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও থাকবে ২ বছরের সিকিউরিটি আপডেট।

Lava Yuva 3 Pro ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা ফিচারের সাপোর্ট রয়েছে। একাধিক ক্যামেরা মোড রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সঙ্গে রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। লাভা সংস্থার দাবি, এই ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ৩৮ ঘণ্টা টকটাইম এবং প্রায় ৫০০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনে একবার পুরো চার্জ দিলে ইউজার প্রায় ৪৬৮ মিনিট ইউটি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।