২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল করা তারকা কারা

15th December 2023 10:41 am Country News
২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল করা তারকা কারা


শেষ হতে চলেছে ২০২৩ সাল। এ বছর ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিশেষ পরিবর্তনের বছর। করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় বক্স অফিস। নির্মাণ হয়েছে দারুণ সব চলচ্চিত্র।হিট, সুপারহিট মিলিয়ে এ বছর বলিউডসহ দক্ষিণের সব ইন্ডাস্ট্রি ছিল একেবারেই চাঙ্গা। আর তাই বছরজুড়ে ভারতীয় সিনেমা ও তারকারাও ছিলেন আলোচনা ও অনুসন্ধানের শীর্ষে।বছর শেষে ২০২৩ সালের সার্চ (অনুসন্ধান) তালিকার সেরাদের নাম প্রকাশ করেছে গুগল। বছরের সেরা ট্রেন্ডিং সার্চের বার্ষিক তালিকায় বছরের সেরা ১০টি সর্বাধিক অনুসন্ধান করা চলচ্চিত্রের মধ্যে তিনটি ভারতীয় চলচ্চিত্র রয়েছে, যেখানে রয়েছে শাহরুখ খানের 'জওয়ান' ও 'পাঠান' রয়েছে।অপরদিকে কিয়ারা আদভানি বছরের সবচেয়ে বেশি অনুসন্ধান করা অভিনয়শিল্পীদের মধ্যে একজন।২০২৩ সালে ভারতীয় অভিনয় শিল্পীদের মধ্যে সার্চ তালিকায় শীর্ষে রয়েছেন কিয়ারা আদভানি। বিশ্বব্যাপী অনুসন্ধান তালিকায় বেশ কয়েকটি ভারতীয় তারকা ও সিনেমার নাম জায়গা পেয়েছে। বিশ্বব্যাপী ২০২৩ সালের সর্বাধিক অনুসন্ধান করা অভিনেতাদের মধ্যে কিয়ারা আদভানি নবম স্থানে রয়েছেন।এমনকি ভারতীয়দের মধ্যে এই অভিনেত্রীকে এ বছর সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।বিশ্বব্যাপী ২০২৩ সালের সর্বাধিক অনুসন্ধান করা তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন হলিউড অভিনেতা ও মার্ভেল তারকা জেরেমি রেনার। এ বছরের শুরুতে বরফ পরিষ্কার করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জেরেমি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তরুণ অভিনেত্রী জেনা ওর্তেগা। তার অভিনীত 'ওয়েডনেসডে' সর্বাধিক আলোচনায় ছিল।তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জাজল অভিনেতা ইচিকাওয়া এননোসুকে আইভি। নিজের বাবা-মাকে আত্মহত্যায় সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই অভিনেতা।সর্বাধিক অনুসন্ধান করা তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা ডেনি ম্যাটারসন। দুটি ধর্ষণের মামলায় ৩০ বছরের কারাদণ্ডে দন্ডিত হয়েছেন এই অভিনেতা। বছরজুড়ে ছিলেন তুমুল আলোচনায়। পঞ্চম স্থানে রয়েছেন হলিউড অভিনেতা পেড্রো পাসকেল। তার অভিনীত 'দ্য লাস্ট অফ আস' এ বছর সবচেয়ে আলোচিত ও সফল সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে দর্শকমনে। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।